প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, September 24, 2024

শারদ | এ কোন পুজো | মানস লাহিড়ী

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

মানস লাহিড়ী

এ কোন পুজো


আসছে পুজো কাশের বনে
দুলিয়ে দিয়ে ঝাপটা হাওয়ায়,
আসছে পুজো সবার মাঝে
এক নতুন সাজে মহালয়ায়।
আসছে পুজো দুর্গানাশে 
অসুর কুলের জয়-জয়কার,
আসছে পজো রক্ত খুনে
তাইতো পজোয় ধিক্ ধিক্কার!
এমন পুজো চাইনি মাগো
চাইনা দেবীর অকাল ভাসান,
অকাল বোধন দিব‍্যি ছিল
কী মা তোর নতুন ফ‍্যাশান?
 
কাঁসর ঘণ্টা বাজিয়ে মাগো 
আনব তোকে দোলায় করে,
কোথা থেকে কী যে হোল
নিশুতি রাতের অন্ধকারে!
আমার কাছে পুজো এলো
নারী শক্তির বিনাশ নিয়ে,
আমার কাছে পুজো মানে
বেঁচে থাকা ভয়ে ভয়ে।
এ ভয় কাটবে হয়তো আবার 
দেবী দশভূজার আগমনে
আবার শান্তি বিরাজ করবে
জানি, সংহারিনীর আবাহনে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)