বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন,
১৪৩১
শারদ | কবিতা
মনোরঞ্জন ঘোষাল
পৃথিবীটা অনেকটাই অচেনা
কালকেই সে খারাপে বদলে যাচ্ছে অনায়াসে!
তবে নিছক সময়ের টানে নয়
তার গভীর অর্থ আছে অন্তরে।
স্বার্থ! এই একটি কথাই নাড়িয়ে দিচ্ছে সবকিছু
নিজের বলতেই অজ্ঞান সবাই
শুধু একটু শুনিয়ে দেওয়া তাই
চিৎকার করে বলা-
আমি তোমাদের কথাই ভাবি সব সময়!
এই অবিচার?
এ তো আমার নয়!
কাল কালকে বুড়ো আঙুল দেখিয়ে যাচ্ছে
কারোর বোঝার উপায় নেই।
তার গভীর অর্থ আছে অন্তরে।
স্বার্থ! এই একটি কথাই নাড়িয়ে দিচ্ছে সবকিছু
নিজের বলতেই অজ্ঞান সবাই
শুধু একটু শুনিয়ে দেওয়া তাই
চিৎকার করে বলা-
কারোর বোঝার উপায় নেই।

No comments:
Post a Comment