প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, September 26, 2024

শারদ | কবিতাগুচ্ছ | কবি সলিল চৌধুরী | ভাবনা

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতাগুচ্ছ

কবি সলিল চৌধুরী

ভাবনা


একদিন আমরা সবাই মিলে 
ভাবতে শুরু করলাম 
ভাবতে ভাবতে ভাবতে ভাবতে 
একটা নতুন ভাবনার জন্ম নিল 
তার নাম নির্ভাবনা 
মা বললেন, আয়। 
এটাকে কেটে আমরা একটা নৌকো বানাই 
আর সেই নির্ভাবনার নৌকোয় চেপে 
সারা বিশ্ব পরিক্রমা করি। 
বাবা বললেন, দেখছো না 
এটা কাঁচের মতো স্বচ্ছ। 
তার চেয়ে ওটাকে কেটে 
আয় একটা চশমা বানাই 
আর সেই নির্ভাবনার চশমা পরে 
সারা জগৎকে দেখি... 
আমরা ভাইবোনেরা সবাই মিলে হাসলাম 
বললাম, দেখো। আবার কিন্তু তোমরা ভাবছ। 
ওঁরা বললেন, যাবার শেষে গরু যেমন 
জাবর কাটে জাবনা—
সব ভাবনার শেষেও থাকে মস্ত বড় ভাবনা।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)