প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, September 26, 2024

শারদ | পুণ্য প্রভাতে | বাপ্পা দত্ত

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

বাপ্পা দত্ত

পুণ্য প্রভাতে


দীঘল কালো অন্ধকারে 
ভৈরবী হাওয়ায় ভেসে আসে 
মন উদাস করা স্নিগ্ধতা
 
দিগন্ত পারাপারে বৈভব লুটোপুটি খায়
সমৃদ্ধ পরিসরে
 
শুক্লপক্ষের চাঁদনি আলোর ছটা 
ছড়িয়ে পড়ে
বাংলার ঘরে ঘরে প্রত্যেকের মনে-
 
আনন্দে উদ্বেলিত হয় বঙ্গবাসী।
 
মন্ত্রে মন্ত্রে উচ্চারিত হয় শান্তির বাণী
জেগে ওঠে নারীসত্ত্বা
আবাহন ধ্বনিত হয়এসো মা
হে দুর্গতিনাশিনী 
দেবী দুর্গা।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)