প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

ক্ষণিকের অতিথি | আতঙ্কবাদ ও আতঙ্কগ্রস্ত

বাতায়ন / ক্ষণিকের অতিথি /সম্পাদকীয়/ ৩য় বর্ষ/৪৪তম সংখ্যা/২৩শে   ফাল্গুন ,   ১৪৩২ ক্ষণিকের অতিথি  |  সম্পাদকীয়     আতঙ্কবাদ ও আতঙ্কগ্রস্ত ...

Saturday, September 28, 2024

শারদ | ভয়েরও ভয় হয়... | শিপ্রা ভট্টাচার্য

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

শিপ্রা ভট্টাচার্য

ভয়েরও ভয় হয়...


এতকাল ধরে অধিকার বিলিয়েছি
চোখরাঙানির কাছে,
বোবা চোখে তাকিয়ে দেখেছি
রক্তচক্ষুর শাসানি
উৎসবে উল্লাসে লুকোতে চেয়েছি
অসহায়তার গ্লানি
 
কী ভীষণ ভয়ে গুটিয়ে থেকেছি,  
নিজের ভিতরে সেঁধিয়ে যেতে যেতে
আগলাতে চেয়েছি শুধু  নিজেরটুকুকেই...
 
ক্ষমতার হামানদিস্তায় গুঁড়িয়ে যাওয়ার আগে
আজ ভয়ের চোখে চোখ রেখে  
ঋজু হয়ে দাঁড়ালাম
 
দেখলাম, ভয়েরও ভয় হয়...
দৃঢ়তার কাছে ঔদ্ধত্য নতশির হয়
 

6 comments:

  1. বেশ বলিষ্ঠ কবিতা। ভালো লাগলো।

    ReplyDelete
    Replies
    1. শিপ্রা ভট্টাচার্যOctober 3, 2024 at 1:26 PM

      তোমার ভালো লেগেছে...এটা দেখে খুব খুব আনন্দ হচ্ছে...একবার এদিকে এসো❤❤❤

      Delete
  2. পড়লাম, খুব সুন্দর লিখেছ

    ReplyDelete
    Replies
    1. শিপ্রা ভট্টাচার্যOctober 4, 2024 at 6:19 PM

      অনেক ধন্যবাদ 🙏

      Delete
  3. খুব সুন্দর

    ReplyDelete

ফিরতে হবে ঘরে~~~


Popular Top 10 (Last 7 days)