প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, September 27, 2024

শারদ | প্রয়াণলেখ | দেবকুমার মুখোপাধ্যায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

দেবকুমার মুখোপাধ্যায়

প্রয়াণলেখ


একটি কল্যাণী হাতের স্পর্শ চেয়েছিল মন,
তার আয়োজন কোথাও ছিল না কোন।
ঘর জুড়ে ছিল ধুলো, অন্ধকার, মশার দাপট 
বাক্সবন্দী গদ্য পদ্য মুক্ত চিন্তার চর্চিত ফসল,
সেও ছিল অগোছালো, আঁকাবাঁকা অক্ষরে স্পন্দিত 
 
কেউ খুলে পড়বে কী কোনদিন তার কোন ভরসা ছিল না,
বরং ডাস্টবিনে মাখবে ধুলো এই তার ছিল বিশ্বাস 
সংগৃহীত মুদ্রিত অক্ষরগুলিরও একই দশা হবে,
তবুও মায়ার ধন কারও কাঙ্ক্ষিত হাত স্পর্শ করল না।
 
রজনিগন্ধার গন্ধে ভারি হয়ে উঠেছে বাতাস 
তখন তো তিনি শুয়ে নিস্পৃহ, নির্বাক।
 

1 comment:

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)