প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, November 8, 2024

ব স ও অন্যান্য | চন্দ্রনাথ শেঠ

বাতায়ন/মাসিক/কবিতাণু/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতাণু

চন্দ্রনাথ শেঠ

ব স ও অন্যান্য



ব স

তুমি যাচ্ছ হুইলচেয়ার চড়ে
আমি তখন টগবগিয়ে স্কুটার
অফিসপাড়ায় বাজছে সাড়ে-দশ...
আমার পথেও রূপকথারই গাছ
অফিস বাড়ির ব্যাঙ্গমা-ব্যাঙ্গমি—
টেবিল জুড়ে জ্যান্ত মরা ফাইল
তেপান্তরে মুখোমুখি আমিই আমার-বস


দহন

যে চুল্লিতে দাহ হব
তার
তাপ
কিছু তোমার ঘৃণাতেও রেখো...


মা-১

গর্ভে মায়ের কুসুম গরমে শুয়ে, জলরঙে
আঁকো ভাত...
অবাক শিল্পী! বর্ষাপীড়িত শীত-কাঁপুনির দিন
মা কি খেয়েছে আমানি কিছুটা কাটে বিনিদ্র রাত
 

মা-২

দু'জনের ভিসা ভেসে যায় কল্লোলে...
মা'র মৃত্যুর প্রতিশোধ নেবে বলে
'নড়ছিলে পেটে একটু একটু করে...'
সারা গায়ে গুলি—রক্ত পড়ছে ঝরে
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)