প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, November 7, 2024

প্রতিবিম্ব | রমা খাঁ

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা

রমা খাঁ

প্রতিবিম্ব


অজান্তের সমর্পণে তুমি আজ ন্যুব্জ
মায়াবী জ্যোৎস্না জুড়েছে তোমার সম্পর্কের সুতো 
হৃদয়ের উষ্ণ নিবেদনে ভুলেছ প্রত্যাখানের ভাষা
আরশিতে নিজেকে রাখোনি-
জ্যোৎস্না শেষে অন্ধকার বিছানায় পারবে কি ঘুমাতে 
অকপট স্পর্শে জাগবে তো শিহরণ
নাকি কানায় কানায় পূর্ণ নদী হবে শীর্ণকায়-
দেখা যাবে পোড়া হৃদয়ের নিঃশব্দ ঘাতক
যন্ত্রণা-বঞ্চনার প্রতিবিম্ব
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)