প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, November 7, 2024

কলঙ্ক | তপন বসাক

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা

তপন বসাক

কলঙ্ক


একদিন তোমায় রাতের আকাশ দেখাব।
পূর্ণিমা রাতে চাঁদকে সাক্ষী রেখে
জ্যোৎস্না মাখাব তোমার গায়ে
দেখব তোমায় দুচোখ ভরে
ভালবাসায় কাছে টেনে।
তোমার জন্য না হয় একটু প্রেম বিলাবো।
হৃদয়ে গেঁথে নেব তোমার গন্ধ।
এরপর শান্ত চোখে দেখব আকাশের বুকে
রাতজাগা তারাদের মিটিমিটি ভাব।
দেখব তোমার চোখে নেমে আসা ক্লান্তি।
কলঙ্কটা নাহয় শুধুই আমার কাছেই থাক।
যদি কখনো নিভে যায় সূর্য
চাঁদ যদি হারিয়ে ফেলে জ্যোৎস্নাকে,
সেদিন আঁধারের মাঝে
তোমায় চিনে নেব চেনা গন্ধে।
আমার পুরাতনী কলঙ্কের জোরে
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)