প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, November 7, 2024

কালো মেঘের ভিড় | সুদামকৃষ্ণ মন্ডল

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা

সুদামকৃষ্ণ মন্ডল

কালো মেঘের ভিড়


কেন এত কালো মেঘ ভিড় করে আকাশে
কেন এত মিছিল স্লোগান শোনা যায় বাতাসে
কেন এত আঁধার ঘিরে থাকে চারিদিক
আলো সব গেল কোথায় দুঃসহ  মর্মান্তিক

এত অভয়া তিলোত্তমা অপরাজিতা কাদম্বিনী 
কাউকে দেখিনি তো অসুরঘাতিনী 

এত চোর ছিল কোথায় মায়েদের বড় গলা শুনি
কেন এত আপশোশ বিকেল ফুরোবে
চাঁদ কেন লুকোচ্ছে মুখ কোন বিষাদ লজ্জায় 
আলো তবে গেল কোথায় আঁধার অসুখ সবেতে 

এলোমেলো ঘর গুছোব কখন 
এত বিপ্লব এত পরাধীনতার রক্তক্ষয়ে 
মেঘেরা তাহলে কি জোটবদ্ধ সুসভ্যতার প্রতিহিংসায়
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)