প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, December 12, 2024

ভো কাট্টা | বিপুল রায়

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২২তম সংখ্যা/২শে অগ্রহায়ণ, ১৪৩১

মোহন রায়হান সংখ্যা | কবিতা

বিপুল রায়

ভো কাট্টা


হাওয়ায় উড়ছে সাদা, নীল, কালো, 
হরেকরকম ঘুড়ি -
সূর্য ওঠেনি, উঠেছি আমি - 
অতি শীতে বাহাদুরি। 
লাটাই ভর্তি চিনা মাঞ্জায় 
ঘুড়ির পাশেই ঘুরি -
লম্বা লাঠিতে পালা বাঁধা আছে 
ঝুলে যাওয়া সুতো চুরি। 

কাল সারা রাত জেগেই থেকেছি 
শুনে গেছি - ভো কাট্টা।
গানের সুরে আমার এ হৃদয়
আকাশের গায়ে সাঁটা। 
ছাদেতে দাঁড়াই হাতেতে লাটাই
হাওয়ায় ভাসাই ঘুড়ি -
ধীরে ধীরে জাগে সূর্যের মুখ
ঠান্ডার সুরসুরি। 
আকাশ পূর্ণ হরেক ঘুড়িতে
আকাশ গিয়েছে চুরি -
ঈশান কোণে একা ভেসে থাকে
ময়ূরপঙ্খি ঘুড়ি। 
আমার ঘুড়ি সবার উপরে
কেটেছে অনেক ঘুড়ি -
পা‌শের ছাদে রোদে গা সেঁকে
থুতথুরে বুড়োবুড়ি। 

গাছের ডালে চুপচাপ চিল
গুটিয়ে রেখেছে পাখা -
দখলে গিয়েছে সাধের অসীম
আজ শুধু বসে থাকা
গোঁত খেয়ে নামে দুরন্ত ঘুড়ি
কোথা হতে এল কাছে? 
আমার ঘুড়ির সুতোয় জড়ায়,
নিষ্ঠুর অভিলাষে।
লাটাই হাতে নেই ঘুড়ি তাতে
দুলে সরে যায় দূরে -
যেমন সকাল তেমনি বিকাল
আজ আমি ভবঘুরে।

আজও শুনি শীতের দুপুরে 
-ভো কাট্টা, ভো কাট্টা। 
আগের মতন আজও এইদিনে
আকাশে হৃদয় সাঁটা। 
 

1 comment:

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)