প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, December 12, 2024

প্রচেষ্টা | নাসির ওয়াদেন

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২২তম সংখ্যা/২শে অগ্রহায়ণ, ১৪৩১

মোহন রায়হান সংখ্যা | কবিতা

নাসির ওয়াদেন

প্রচেষ্টা


প্রচেষ্টার মৃত্যু হয়েছে কয়েকদিন
অনেক করেও তাকে বাঁচানো গেল না

ওর মৃত্যুর পর যে সরু চাঁদ উঠেছিল
সেখানে শুভ্রতা ছিল না, আক্রমণ ছিল

মিথ্যে আশ্বাস দিয়ে লাভ আছে কী?

মিথ্যেরা বারবার পরাজিত হতেই থাকে
তবুও মিথ্যের ছায়ায় নিজেকে লুকোতে চাই

প্রচেষ্টার বাড়িঘর ভেঙে ফেলা হলো
ওর ফাঁসি হবে নির্লজ্জতার মিথ্যাচারে

হাসি-কান্নার দড়িতে ঝুলে রইল প্রচেষ্টা
ওকে একমাত্র বাঁচিয়ে তুলতে পারে সদিচ্ছা
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)