বাতায়ন/মাসিক/কবিতাগুচ্ছ/২য়
বর্ষ/২২তম সংখ্যা/২৭শে অগ্রহায়ণ, ১৪৩১
কবিতাগুচ্ছ
| মোহন রায়হান | ফিরিয়ে দাও সেই স্টেনগান
মোহন
রায়হান
ফিরিয়ে দাও সেই স্টেনগান
ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও সেই স্টেনগান
দাউ দাউ আগুনের শিখা সারি সারি লাশ
আর হায়েনার শ্যেনদৃষ্টির ভেতর থেকে
গোপনে সরিয়ে নেওয়া কালো সে ইস্পাত।
ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও সেই স্টেনগান
ঝাউতলা হাট লুট করে ফিরে যাবার সময়
ইছামতী তীরে হানাদার বাহিনীকে নৌকাসমেত
ডুবিয়ে দেওয়া ক্রুদ্ধ সাবমেশিন গান।
ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও সেই স্টেনগান
উজাড় গ্রামের পলায়না কিষানিকে ধানক্ষেতে
উপুর্যপরি ধর্ষণে উন্মত্ত খানসেনাদের বুকে
গর্জে ওঠা প্রতিশোধের আগুন।
ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও সেই স্টেনগান
শত্রুহননের উন্মত্ত নেশায় গ্রামে গঞ্জে
শহরে বাজারে অগ্নিফুল ফোটানো সে বৃক্ষ।
ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও সেই স্টেনগান
পরাজিত শত্রুরা আবার শানিয়েছে হিংস্র নখর
অশরীরী ছায়ার মতন ঘিরে ফেলছে সমগ্র দেশ।
ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও সেই স্টেনগান
ঘোর অন্ধকারে বুকে হেঁটে দ্রুম... দ্রুম... শব্দে
সহসা শত্রুর বাংকারে ঝাঁপিয়ে পড়ার
ভয়ংকর মারণাস্ত্র।
ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও সেই স্টেনগান
আমার ভায়ের রক্তে রাঙানো শহীদ মিনার
আমার মায়ের বোনের অশ্রুগড়া স্মৃতিসৌধে
আবার হেনেছে হায়েনারা নতুন আঘাত।
ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও সেই স্টেনগান
রাখালের প্রিয় বাঁশির মতন সারাক্ষণ
আগলে রেখেছি নয় মাস, ফুলথ্রু করেছি প্রতিদিন
কুমারী-খোঁপায় ফুল গোঁজার মতন সজ্জিত করেছি
গুলিভর্তি ম্যাগজিন।
ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও সেই স্টেনগান
রেসকোর্সের সবুজ গালিচায় বিরহকাতর
প্রেমিকের মতো জমা দিয়েছিলাম অজানা আশঙ্কায়
প্রিয়তম হাতিয়ার
ফিরিয়ে দাও ফিরিয়ে দাও সেই স্টেনগান।
দাউ দাউ আগুনের শিখা সারি সারি লাশ
আর হায়েনার শ্যেনদৃষ্টির ভেতর থেকে
গোপনে সরিয়ে নেওয়া কালো সে ইস্পাত।
ঝাউতলা হাট লুট করে ফিরে যাবার সময়
ইছামতী তীরে হানাদার বাহিনীকে নৌকাসমেত
ডুবিয়ে দেওয়া ক্রুদ্ধ সাবমেশিন গান।
উজাড় গ্রামের পলায়না কিষানিকে ধানক্ষেতে
উপুর্যপরি ধর্ষণে উন্মত্ত খানসেনাদের বুকে
গর্জে ওঠা প্রতিশোধের আগুন।
শত্রুহননের উন্মত্ত নেশায় গ্রামে গঞ্জে
শহরে বাজারে অগ্নিফুল ফোটানো সে বৃক্ষ।
পরাজিত শত্রুরা আবার শানিয়েছে হিংস্র নখর
অশরীরী ছায়ার মতন ঘিরে ফেলছে সমগ্র দেশ।
ঘোর অন্ধকারে বুকে হেঁটে দ্রুম... দ্রুম... শব্দে
সহসা শত্রুর বাংকারে ঝাঁপিয়ে পড়ার
ভয়ংকর মারণাস্ত্র।
আমার ভায়ের রক্তে রাঙানো শহীদ মিনার
আমার মায়ের বোনের অশ্রুগড়া স্মৃতিসৌধে
আবার হেনেছে হায়েনারা নতুন আঘাত।
রাখালের প্রিয় বাঁশির মতন সারাক্ষণ
আগলে রেখেছি নয় মাস, ফুলথ্রু করেছি প্রতিদিন
কুমারী-খোঁপায় ফুল গোঁজার মতন সজ্জিত করেছি
গুলিভর্তি ম্যাগজিন।
রেসকোর্সের সবুজ গালিচায় বিরহকাতর
প্রেমিকের মতো জমা দিয়েছিলাম অজানা আশঙ্কায়
প্রিয়তম হাতিয়ার
ফিরিয়ে দাও ফিরিয়ে দাও সেই স্টেনগান।

চমৎকার
ReplyDelete