মোহন
রায়হান সংখ্যা | গল্পাণু
পারমিতা চ্যাটার্জি
সমাজসেবিকা
"পাশের ফুটপাতের দিকে চেয়ে গা গুলিয়ে উঠল,
পোকামাকরের মতন লোকগুলো কচিকাঁচাদের নিয়ে ফুটপাতে মহানন্দে সংসার করছে। ফুটপাথটাকে নরক বানিয়ে ফেলেছে, বিরক্তিতে চোখ মুখ কুঁচকে উঠল।"
আজ মিসেস ভট্ট তার নতুন কেনা এসি গাড়িটা করে বেরিয়েছেন এনজিওর কাজ নিয়ে। প্রথমে একটু পার্লার যাবেন,
অনেকদিন ম্যাসাজ হয়নি, ফেসিয়াল, হেয়ার কালারিং সবই করিয়ে নেবেন একসাথে। স্বামী এখন বিদেশে, হাতে সময়ও অঢেল।
পার্লার থেকে ফেরার পথে গাড়িটা জ্যামে আটকে গেল, পাশের ফুটপাতের দিকে চেয়ে গা গুলিয়ে উঠল,
পোকামাকরের মতন লোকগুলো কচিকাঁচাদের নিয়ে ফুটপাতে মহানন্দে সংসার
করছে। ফুটপাথটাকে নরক বানিয়ে ফেলেছে, বিরক্তিতে চোখ মুখ কুঁচকে উঠল।
গাড়িটা এগিয়ে চলছে হুহু করে, এখন রাস্তাটা বেশ ফাঁকা, বিদেশ থেকে যে টাকাটা পেলেন এনজিওর জন্য তা কোনখাতে কীভাবে খরচ করবেন মনে মনে তার হিসাব চলছে। এত কাজের জন্য আর একটা এসি গাড়ির খুব দরকার।
আজ মেয়েকে গিয়ে একটু নেট্ সার্চ করতে বলবেন, নতুন কী মডেল এসেছে।
পার্লার থেকে ফেরার পথে গাড়িটা জ্যামে আটকে গেল, পাশের ফুটপাতের দিকে চেয়ে গা গুলিয়ে উঠল,
গাড়িটা এগিয়ে চলছে হুহু করে, এখন রাস্তাটা বেশ ফাঁকা, বিদেশ থেকে যে টাকাটা পেলেন এনজিওর জন্য তা কোনখাতে কীভাবে খরচ করবেন মনে মনে তার হিসাব চলছে। এত কাজের জন্য আর একটা এসি গাড়ির খুব দরকার।
আজ মেয়েকে গিয়ে একটু নেট্ সার্চ করতে বলবেন, নতুন কী মডেল এসেছে।
সমাপ্ত

No comments:
Post a Comment