প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, December 12, 2024

অঙ্গীকার | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন/মাসিক/হলদে খাম/২য় বর্ষ/২২তম সংখ্যা/২শে অগ্রহায়ণ, ১৪৩১

মোহন রায়হান সংখ্যা | হলদে খাম

পারমিতা চ্যাটার্জি

অঙ্গীকার


"খুঁজে পাবে আজকের রাতটা। ওই দেখ অতুল জলরাশির মাঝে জেগে আছে এক খণ্ড সবুজ দ্বীপআমাদের এই জীবন সমুদ্রের মাঝেও ভেসে থাকবে তোমার আমার ভালবাসা।"


দীপ,
 
অনেক দিন পর তোমায় চিঠি লিখছি, হয়তো এটাই আমার শেষ চিঠিজানো দীপ আমি আবার এসেছি সেই বালুকাবেলায় যেখানে তুমি আর আমি আসতাম, মনের যত কথামালা লিখতে, আজ এসেছি খুঁজে পেতে সেই অঙ্গীকারগুলো, বালি খুঁড়ে স্তরে স্তরে খুজে চলেছি কিন্তু পাচ্ছি না, ওরা বোধহয় হারিয়ে গেছে
 
নিঃস্তব্ধ রাতে লোকালয় থেকে অনেক দূরে হেঁটে চলেছিলাম অন্ধকারে, হঠাৎ তুমি হাত ছেড়ে কোথায় চলে গেলে,
আমি তোমায় দেখতে পাচ্ছিলাম না, অন্ধকারে আকুল হয়ে ডাকছিলাম... দীপ... দীপ... কোথায় তুমি...? চমকে পেছনে তাকিয়ে দেখি তুমি, তোমার দুহাতে দুটো মাটির ভাঁড়ে চা, আমায় বললে... এত ভয় পেলে চলে? একলাই যে চলতে হবে বন্ধু, আমাদের ঘরের আগল যে আলাদা, তাকে ভেঙে বেরিয়ে আসব এত ক্ষমতা তোমার-আমার কারো নেই, শুধু এই বালুকাবেলার স্তরে লেখা থাকবে দুটো না পাওয়া ভালবাসার কথা, নাইবা থাকলাম কাছে, মাঝে মাঝে এসে বালি খুঁড়ে দেখে যেও, খুঁজে পাবে আজকের রাতটাওই দেখ অতুল জলরাশির মাঝে জেগে আছে এক খণ্ড সবুজ দ্বীপ, আমাদের এই জীবন সমুদ্রের মাঝেও ভেসে থাকবে তোমার আমার ভালবাসা
 
দীপ আজ তাই খুঁজতে এসেছিলাম, কেন পেলাম না বলো তো? তুমি কি এবার সত্যি হারিয়ে গেলে? মুছে গেল কি সেদিনের সব অঙ্গীকার? যেখানেই থাকো ভাল থেকো, আমি ফিরে যাচ্ছি, বালুকাবেলার অন্ধকার ভেদ করে অজানার পথেআমি একলা চলতে জানি গো, দোসরহীন পথটা একলাই পেরিয়ে যাব
 
ভাল থেকো
 
তি
না নামটা আর লিখব না, ওটা উহ্যই থাক

 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)