প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, December 13, 2024

কুরুক্ষেত্রে | দেবকুমার মুখোপাধ্যায়

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২২তম সংখ্যা/২শে অগ্রহায়ণ, ১৪৩১

মোহন রায়হান সংখ্যা | কবিতা

দেবকুমার মুখোপাধ্যায়

কুরুক্ষেত্রে


সারাক্ষণ কুরুক্ষেত্রে 
যুদ্ধের মন্ত্রণা শোন,
তীর ছোটে তীরের পশ্চাতে,
গদাযুদ্ধ 
অক্ষৌহিনী সেনা 
সপ্তরথী ঘেরা চক্রব্যুহ
 
এই কুরুক্ষেত্রে তুমি 
কার সাথে ছায়াযুদ্ধে 
তৎসম শব্দের জাল পাতো,
শান দাও তোমার আয়ুধে,
প্রতিপক্ষকে ডাক দাও,
যুদ্ধের স্তবগুলো 
গেঁথে ফেলো অমিত্রাক্ষরে
 
তুমি কৌরবের দিকে 
এ শতকে জিতবে ভেবেছ?
 

1 comment:

  1. অসাধারণ
    পরাণ মাঝি

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)