প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, December 13, 2024

রামধুরা, শীত নির্জনের বাগান | অলোক মিত্র

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২২তম সংখ্যা/২শে অগ্রহায়ণ, ১৪৩১

মোহন রায়হান সংখ্যা | কবিতা

অলোক মিত্র

রামধুরা, শীত নির্জনের বাগান


বারান্দা টপকালেই ঝাউলতা, ধুপিগাছ
পরিশ্রমী এলাচ বাগান
দু-তিনটে কুয়াশামাখা দেওয়ালের গায়ে
ঠোঁট ছুঁয়ে ওপারে সিকিম এপারে কালিম্পং                                
এখানে শীতের রাত হাতসেঁকা রুটি
জোনাকির মতো গ্রাম
ওখানে বৃষ্টিতে ভিজে ভালবাসা আগুন পোহায়
 
তুমি যেন কেউ নও, আমিও পুরুষ নই আজ
অথবা আরও কিছু আগামীর রাত
অবাধ্য কুয়াশা এসে মুছে দেবে আমাদের পাপ,
বিষভাণ্ড সাপের শরীর থেকে খসে যাবে রুগ্ন খোলস
মিথুনের পর সরীসৃপও ছেড়ে যাবে প্রাচীন নির্মোক
 
কেটে যাবে ভোর
মুখোমুখি হিম এসে ছুঁয়ে যাবে অবিকল তোমার শরীর
 
আবার জন্ম নেবো, নিই যদি, তৃণগুল্মের মতো তুমি
বনস্থলী, আমি মৎস্যপুরাণ বর্ণিত
তবু আজ রাতে রাতের মাংসের কাছে আমরা ভিখারি
শহরের ক্লেদ রক্ত গায়ে মেখে আমি নর
তুমি সেই অযোনিসম্ভবা নারী
 

1 comment:

  1. শেষ পংক্তি টি যেন হিরের আংটি
    poran majhi

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)