প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, December 12, 2024

ইশারা ও অন্যান্য | সুশান্ত সেন

বাতায়ন/মাসিক/কবিতাণু/২য় বর্ষ/২২তম সংখ্যা/২শে অগ্রহায়ণ, ১৪৩১

মোহন রায়হান সংখ্যা | কবিতাণু

সুশান্ত সেন

ইশারা ও অন্যান্য


ইশারা
 
বিদ্যুৎ ক্ষণস্থায়ী ইশারাও
তুমি জানতে
তাই আহ্বানে পেরিয়ে এলাম সমুদ্র
এখন বালুচরে বসে আছি
অপেক্ষায়
কোন দিক থেকে ইশারা আসবে 
কে জানে!
 
 
প্রেম
 
চুপ করে থেকো না 
আহ্লাদী সময় হাসছে
বেলা চলে যায়
ঢেউ ভেঙে গেলে তো অপেক্ষা
 
ফিরে যে আসব কিনা জানি না
 
 
আজও
 
আজও তোমার নিকট দেখি আজও 
আজও দেখি বকুল ফুল ফুটছে গাছে
আজও শুনি দক্ষিণী গান ইশারাতে
আজও দেখি হাঁটতে চলার পথটা আছে
আজও দেখি সামনে কোন দৃশ্য নেই
কেবল তুমি কেবল আমি হাঁটছি পথে
 
 
কে জানত
 
কে জানত হঠাৎ করে দেখা হবে
কে জানত প্রেমের হাতে বন্দি হবে
কে  জানত ট্রামের তারে বিদ্যুৎ বয়
কে জানত মহানগর ঝিলিক দেবে
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)