প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, January 22, 2025

রাসলীলা | শংকর ব্রহ্ম

বাতায়ন/প্রেমের Rush-লীলা/কবিতা/২য় বর্ষ/২তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১

প্রেমের Rush-লীলা | কবিতা

শংকর ব্রহ্ম

রাসলীলা


          কদম গাছে বাঁশি হাতে বালক থাকে বসে
বালিকা কোন দেখতে পেলে ফুল ছুঁড়ে সে হাসে
ডাক নামটি কৃষ্ণ যে তার
       ওরা সবাই কেউ নয় আর রাধা নামের যত
              বালিকারা ঘুরে বেড়ায় পথে ঘাটে কত
 
         কৃষ্ণ কিছু করে  না কাজ বাজায় শুধু বাঁশি
    মুখে যে তার লেগে থাকে অনাবিল এক হাসি
তাই দেখে কি রাধার বুকে বেজে ওঠে সুর
          কৃষ্ণ এখন মথুরায় নয়    থাকে হৃদয়পুর
 
     কৃষ্ণ রাধার হয় না মরণ     যুগ যুগ হয় পার
 প্রেমের খেলায় নারী পুরুষ ধারে না কারও ধার
 
    এ কালেও কৃষ্ণ রাধা    খুঁজলে পাবে পাড়ায়
       জীবনে ওরা রাসলীলায় সব কিছু যে হারায়।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)