প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তূয়া নূর সংখ্যা | জিরাফের গলা

বাতায়ন/ তূয়া নূর সংখ্যা/ সম্পাদকীয়/ ৩য় বর্ষ/ ৪০ তম সংখ্যা/ ২৪শে মাঘ,   ১৪৩২ তূয়া নূর সংখ্যা | সম্পাদকীয়   জিরাফের গলা "সম্পূর্ণ ভাবে ...

Wednesday, January 22, 2025

এক কিশোরীর প্রেম | বিপুল রায়

বাতায়ন/প্রেমের Rush-লীলা/কবিতা/২য় বর্ষ/২তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১

প্রেমের Rush-লীলা | কবিতা

বিপুল রায়

এক কিশোরীর প্রেম


তোমার যা বলার বাকি বলো 
আমার সব বলা হয়ে গেছে 
তোমার শুধুই মুখে বলা কথা
আমার বলা আকারে, ইঙ্গিতে

আজও দেখা হয় বারবার, 
বারবার ঘুরে ফিরে আসা
আমার সবই দেখা হলো, 
তোমার বেশিটাই অদেখা

দুপুরে তুমুল ঝড়, কপাটের দমাদম 
জানলার সব কাচ ভাঙা
ঘরে ফিরে দেখি ফেলি, ভালবাসা ধ্বংস, 
আজ নয় কুমির-ডাঙা খেলা

সব গুলি ছুঁড়েছ তুমি, অভ্রান্ত লক্ষ তোমার
বন্দুক ফেলে রেখ গেছ
রক্ত ধোয় জল, অকেজো টেপাকল
কেন তবে অলক্ষ্যে আছো?

কত আর চালাবে গুলি, কত আর এক বুলি
ঘরেতে জল ঢুকে যায়
ছাদেতে উঠে দেখি, বন্ধুর দশা এক কি
কে আর শিকার হতে চায়!

কত আর ছোটাবে বলো, চোখ সেই ছলছল
না বললেও জেনে গেছি রায়
খোলাচুল বাঁধা আজ কী করে টানবে তা
মুখে আজও সেই গান - যারে পাখি যা উড়ে যা

 

No comments:

Post a Comment

সূর্যাস্ত গঙ্গার বুকে


Popular Top 10 (Last 7 days)