প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Tuesday, January 21, 2025

আকাশকুসুম | সুনন্দ মন্ডল

বাতায়ন/প্রেমের Rush-লীলা/কবিতা/২য় বর্ষ/২তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১

প্রেমের Rush-লীলা | কবিতা

সুনন্দ মন্ডল

আকাশকুসুম


ভাবনা ভেবে ভাবুক হয়ে
ভাবলে আকাশ কুসুম
কিচ্ছুটি নয় মোটেই যেন
সবই মনের হুকুম

এই তো হাসি ঠোঁটের ফাঁকে
চশমা ঘেরা চোখেও
ঠান্ডা দিনে শীতল শরীর
চিকন আলাপ গালেও

একটু শুধু থেমে যাও
কেউ যে অপেক্ষায়
প্রহর শেষের বেলায় দেখ
বন্ধু হাত বাড়ায়

থামলে যখন এ-পারেতে
কথা দিলাম হাজার
মিষ্টি চিঠি ভাসিয়ে দিলাম
খামে মোড়া আশার

কত কিছু তোমার চোখে
মিলিয়ে দিলে আমার
চোখ জুড়ানো, মন ভরানো
হৃদয়ে খুশি অপার
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)