বাতায়ন/প্রেমের
Rush-লীলা/কবিতা/২য় বর্ষ/২৫তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১
প্রেমের
Rush-লীলা | কবিতা
অঞ্জন
ব্যানার্জ্জি
লীলা সঙ্গিনী
প্রতিটি
পাতায় তার নাম লেখা আছে
ধমনীতে শোণিতের স্রোতে যে শব্দ
সে শব্দ তারি নাম বলে।
নিঃশ্বাসের
নৈঃশব্দ্যে আমার বাস
সেই বাসে সে আমার লীলা সঙ্গিনী
অবগাহনের পুষ্করিণী
আমার উত্তরণের কুণ্ডলিনী।
ধমনীতে শোণিতের স্রোতে যে শব্দ
সে শব্দ তারি নাম বলে।
সেই বাসে সে আমার লীলা সঙ্গিনী
অবগাহনের পুষ্করিণী
আমার উত্তরণের কুণ্ডলিনী।

অপূর্ব
ReplyDelete