প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, February 15, 2025

দূরত্বের স্রোত | সুব্রত ভৌমিক

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২তম সংখ্যা/২রা ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতা
সুব্রত ভৌমিক
 
দূরত্বের স্রোত
 

অবশেষে বুঝলাম—
নীল আর দৃষ্টি, দূরত্বের সৃষ্টি
মোহ ভাঙা-গড়া, তৃপ্তি
স্তব্ধতার আড়ালে গানের ধাঁধা,
তাসের ঘরে বাঁশের জীবন,
দেখে যায় মরীচিকা

 
হয়তো জল, না হয় আঁধার,
তবু উন্মুক্ত ঢেউ আর নাজনা জোনাক জল
এর নাম, বোধহয় "মেনে নেওয়া"
 
গ্রীষ্মের শীতল উৎস ভাঙে প্রাণ,
শুধু কাঙ্ক্ষিত প্রাপ্তি—স্রোত
বেলা-অঙ্কে ভ্রান্ত নীল,
চোখের মাধুরী জলে,
জ্বলছে জীবন, শূন্য কাপড়
 

1 comment:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)