প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, February 13, 2025

ভিন্ন ভিন্ন আলোকায়ন | ঋজু রেজওয়ান

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২তম সংখ্যা/২রা ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতা
ঋজু রেজওয়ান
 
ভিন্ন ভিন্ন আলোকায়ন
 

হেঁটে হেঁটে যে পথ গি‌য়ে‌ছে... অফিসের বারান্দা অব‌ধি, তার দু‘পাশে কৃষ্ণচূড়ার থোক থোক লাল-রং-বিষাদএখনও চুঁয়ে চুঁয়ে নামছে সাদামাটা পথের ’পরযেন অচেনা সাদা সাদা বিরহের পাতায় লিখে রেখেছে সাদা অক্ষরের চিহ্ন। তবু লু বয়ে যায় পায়েরই তলায়, শিরশিরানি বুকে চৌকো পার হয়! এই তো সেই পথ, এখনও পড়ে আছে অনাদি আহ্বানে... তিনি নেমে এলেনধীর

স্থির ও ধ্যানী বাতাস কানেকানে... ঝিরঝির পাতায় গোপনে বলে গেলবারান্দার ওপারে বসে আছে আগামী। পথ যত মসৃণ থাকার কথা ছিল তত শীতল নয়! আষাঢ়ের দুপুর ঘুমিয়ে আছে, পথে... অচেনা উলঙ্গ এক নারী-শরীরে... আচমকা বিঁধল এক কাঁটা, ফুটে উঠল সাদা রঙের ক্যানভাস! অশরীর ব্যথায় ভিজল নীড়ঝোলা, লাস্য-দীর্ঘকায় উলুখড়ের চুল, শরীর ঢেকে দিল— রং-সাদা কাফন। শুভেচ্ছার ঢাক, করতাল বাজছে... অফিস চবুতরে...। ঝরা কৃষ্ণচূড়া পথে... বেলিফুলের ঘ্রাণ নিতে যাচ্ছি না, ক্ষমা করো নিয়তিআর একটু থাকি, এ শ্মশান ভূমিতে... অন্য কোন পথে... ৫৬ হাজার বি-(চ)-ছিরিছাঁদে...
 

2 comments:

  1. অনন্য উপস্থাপন। কবির জন্য শ্রদ্ধা।

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)