প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, February 13, 2025

একটি তারা ও অন্যান্য | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন/মাসিক/কবিতাণু/২য় বর্ষ/২তম সংখ্যা/২রা ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতাণু
পারমিতা চ্যাটার্জি
 
একটি তারা ও অন্যান্য
 
একটি তারা
 

যে তারা যায়-না দেখা তারা ভরা আকাশে,
যে তারা নীরব হয়ে লুকিয়ে থাকে অন্তরে,
কেন তাকে খুঁজে যাও নীরব নিশীথ রাতে!
সে শুধু থাকতে চায় নিঃসঙ্গতার আড়ালে,
ছেড়ে দাও তাকে খোলা আকাশের নীচে
রেখো-না বেঁধে আর মিথ্যে শৃঙ্খলডোরে

 
 
একটি ছোট্ট নাম
 
বন্ধু মানে হৃদয়ে লেখা একটি ছোট্ট নাম
সময়ে-অসময়ে উড়ে আসে তার নীল রঙের খাম
মনের অজান্তে কতবার তাকে ডেকে ফিরে চলে যাই,
শ্রাবণ মাসের বৃষ্টি নেশায় একলা ভিজে যাই। 
তার চোখের ভাষা পড়তে পেরেও বুঝতে পারে না মন,
বৃষ্টি ভেজায় সন্ধ্যা শুধু ভিজে যায় অকারণ
 
 
স্বপ্নভঙ্গ
 
কোন স্মৃতি আজ দেয় যে মনে দোলা,
শ্রাবণ জানে কী তোমার বাদলা হাওয়া?
পথ চেয়ে থাকি সেই পাগল প্রেমিকের 
আমায় যে বলেছিল তোমায় ভালবাসি—
কবে যেন নির্ঝরের স্বপ্নভঙ্গ হয়—
ধুয়ে যায় স্মৃতিটুকু শ্রাবণের ধারায়
 
 
আবার বসন্ত
 
এসেছে ফাগুন এসেছে বসন্ত আবার,
সেই লাল পলাশ আর কৃষ্ণচূড়ার মেলা
পূর্ণ চাঁদের ছায়া নদীর জলে,
ভ্রূক্ষেপহীন নদী বয়ে চলে আপনমনে
তুমি কি খুঁজে পাও কখনও নিজেকে রঙিন জলের গ্লাসে!
আমি খুঁজি শুধু অনাবিল সবুজ বসন্তের আঙিনাকে
 

1 comment:

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)