প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, February 12, 2025

কবিতাগুচ্ছ | অমরেন্দ্র চক্রবর্তী | একসঙ্গে বাঁচা

বাতায়ন/মাসিক/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/২তম সংখ্যা/২রা ফাল্গুন, ১৪৩১
কবিতাগুচ্ছ | অমরেন্দ্র চক্রবর্তী | একসঙ্গে বাঁচা
অমরেন্দ্র চক্রবর্তী
 
একসঙ্গে বাঁচা
 

টিয়ার ঝাঁক গুলতির ঘায়ে চূর্ণী নদীতে ওলোটপালোট
বকের সারি তীরবিদ্ধ হয়ে মেঘের গায়ে ওলোটপালোট
স্কুলের বালিকারা তাড়া খেয়ে রাস্তার ধুলোয় লুটোয়
সকালের মরা শ্যামাপোকার মতো প্রজাপতির স্তূপ
লোকের পায়ে পায়ে ওলোটপালোট

 
আমি ঘরে বসে দেখি
আমার দুহাত কাটা
দুপা কাটা
দুচোখে পলক পড়ে না
 
আমি শুধুই দেখি
আর প্রাণপণে ভাবি—
এই টিয়ার ঝাঁক
এই বকের সারি
এই স্কুলের বালিকারা
অনুচ্চ আকাশ ভরা এই প্রজাপতির পাল
এই হাত-পা কাটা আমি
সবাই কি আবার একসঙ্গে বাঁচতে পারি না!
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)