প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, February 13, 2025

আমড়া গাছ | দীপক রঞ্জন কর

বাতায়ন/মাসিক/ছড়া/২য় বর্ষ/২তম সংখ্যা/২রা ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | ছড়া
দীপক রঞ্জন কর
 
আমড়া গাছ
 

ফলন্ত গাছটি ছিল বিশাল এক আমড়া
ডালপাতা খেয়ে নিল শালুদের দামড়া,
খুট খুট কাটে কাঠ দুটি কাঠঠোকরা
কেটে কাঠ চঞ্চুতে করে আট টুকরা

 
গাছটিতে খেলত পাড়ার ছেলেছোকরা
তাতে বাসা করে এক ফণাধারী গোখরা,
ভয়ে কেউ যায় না আর গাছটির তলাতে
ফুসফাস করে শুধু লোকজনের চলাতে
 
শকুন এক এসে যে বসে শুখা ডালাতে
অবশেষে বাধ্য হয় গোখরাটি পালাতে,
গাছটির প্রাণ নেই, আছে শুধু দাঁড়িয়ে
শৈশবের দিন যেন গেছে আজ হারিয়ে
 
বাল্য স্মৃতি কতই গাছটিকে আছে ঘিরে
দোয়েল কোয়েল বসে দিত গান জুড়ে,
দোলনায় দুলতাম সকলে মিলে আমরা
ফলন্ত গাছটি ছিল বিশাল এক আমড়া
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)