প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, March 14, 2025

বসন্ত বৈরাগী | সুপ্তিতা কুন্ডু

বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
সুপ্তিতা কুন্ডু
 
বসন্ত বৈরাগী
 
এখন যে সুঁড়িপথটা দিয়ে আমার নিত্য যাতায়াত,
তার একদিকে যেন অনন্তগামী এক দৃশ্য—
 
কত শত পর্ণমোচী থেকে দিনরাত ঝরে পড়ছে...
ধূসর আর বিবর্ণরা
কেবলমাত্র ঋতুকালীন চক্রান্তের স্বীকার হয়েই!
 
পড়ন্ত বিকেলের শেষ আলোর ঔদার্যটুকুর  
সাথে সাথে এসব রংহীনতার সূক্ষ্ম মহাজাগতিক
রসায়নটুকু বুঝে নিতে নিতেই—
 
পথের অন্যদিকে চোখ পড়ে:
 
যেখানে আজও অতীতগামী বাতাসের মৃদু টোকায়-
ডালে-ডালে, শাখায়-শাখায় খেলে যায় 
কচি সবুজের বিদ্যুৎ...
আর চিরায়ত এক ক্যনভাস জুড়ে কলোনির
এ-রাস্তা থেকে ও-রাস্তায় আলগোছে সেজে ওঠে
রাধাচূড়া-কৃষ্ণচূড়া-শিমুল-পলাশ-কাঞ্চন-জারুলের রংবাহারি বসন্ত বৈরাগী
 

2 comments:

  1. অপূর্ব

    ReplyDelete
  2. বেশ ভালো। শুভেচ্ছা ❤️ ও অভিনন্দন।

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)