প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, March 14, 2025

ডেঁয়োর দুঃখু | স্বপনকুমার পাহাড়ী

বাতায়ন/রং/ছড়া/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | ছড়া
স্বপনকুমার পাহাড়ী
 
ডেঁয়োর দুঃখু
 
বিষ্টি ধোওয়া হলদে রোদে
পিঠ দিয়ে সে ছাঁকছে বোঁদে
 
বোঁদের ওপর নাচছে কে ও?
পিঁপড়ের পো— ছোকরা ডেঁয়ো
 
নাচছে ব্যাটা—কারণটা কী?
অঢেল খাদ্য পাচ্ছে নাকি?
 
ময়রার পো স্যায়না ভারি
পড়বি তো পড় নজর তারই
 
খামচে ধরে টপকে দিলে!
ডেঁয়োর দুঃখু কেউ কি নিলে?
 
 

1 comment:

  1. চমৎকার প্রকাশ। অভিনন্দন জানাই সম্পাদক মহাশয়সহ সংশ্লিষ্ট সবাইকে।

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)