প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, March 14, 2025

রং | জীবন সরখেল

বাতায়ন/রং/ছড়া/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | ছড়া
জীবন সরখেল
 
রং
 
প্রকৃতিতে রঙের মেলা
পলাশ কৃষ্ণচূড়ায়
কুরচি কুসুম গাব গামারি
শাল শিমুলের বেলায়। 
 
অশোক মহুয়া পালামের 
জীবন রাঙা শ্বাসে
প্রেমের উজান স্রোতে প্রাণীর
মন ভ্রমরা ভাসে...
 
সৃজন সুখে কিশলয়ের 
বৈচিত্র্য মিলনে
অতৃপ্তি শোক ভুলে ভাসি 
বসন্ত সামগানে...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)