বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে
ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
দেবারতি গুহ সামন্ত
ধূসর
গোধূলি
রং তার বরাবরের
প্রিয়
কচি দুহাত ভর্তি নানা রং মাখত মুখে, সারা গায়ে
চোখদুটো যখন ডাগর হলো
দুচোখ ভরে দেখত রামধনু
সঙ্গী ছিল মাটির সোঁদা গন্ধ
আর ঝকঝকে বিরাট আকাশ।
এরকমই একবার বসন্তের আগমনে
রং খেলছিল মেয়েটা প্রচণ্ড উচ্ছ্বাসে
নীল, সবুজ, হলুদ, বেগুনি, গোলাপি
ছড়িয়ে পড়ছিল মুখে, ঠোঁটে, বুকের খাঁজে।
একজোড়া নেশাতুর হায়নার দৃষ্টি
সেদিন পড়েছিল কচি লতানো শরীরে
হঠাৎ প্রচণ্ড জোরে চমকেছিল বিদ্যুৎ
একরাশ বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছিল...
সদ্য নির্গত টাটকা লাল রং
শুধু সাক্ষী ছিল আতঙ্কিত কমলা সূর্য
ফুরিয়ে আসা গোধূলির ছায়া এসে পড়েছিল
মৃতপ্রায় নিঃশেষিত পিঠে।
তারপর বাকিটা ধূসর...
রং | কবিতা
দেবারতি গুহ সামন্ত
কচি দুহাত ভর্তি নানা রং মাখত মুখে, সারা গায়ে
দুচোখ ভরে দেখত রামধনু
সঙ্গী ছিল মাটির সোঁদা গন্ধ
আর ঝকঝকে বিরাট আকাশ।
রং খেলছিল মেয়েটা প্রচণ্ড উচ্ছ্বাসে
নীল, সবুজ, হলুদ, বেগুনি, গোলাপি
ছড়িয়ে পড়ছিল মুখে, ঠোঁটে, বুকের খাঁজে।
সেদিন পড়েছিল কচি লতানো শরীরে
হঠাৎ প্রচণ্ড জোরে চমকেছিল বিদ্যুৎ
একরাশ বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছিল...
শুধু সাক্ষী ছিল আতঙ্কিত কমলা সূর্য
ফুরিয়ে আসা গোধূলির ছায়া এসে পড়েছিল
মৃতপ্রায় নিঃশেষিত পিঠে।

No comments:
Post a Comment