বাতায়ন/ঝড়/কবিতা/৩য় বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩২
ঝড় | কবিতা
অজয় দেবনাথ
অথৈ অমৃত
আকড় তুমি—
সহস্র বেদনা বুকে ঘুরে বেড়াও
পথের হাজারো বাধা নিমেষে সরিয়ে
যতকিছু আঘাত গরলের মতো আত্মসাৎ করো
ঠিক যেন সাগর
বিক্ষোভে অসন্তোষে ক্রুদ্ধ ঢেউ হয়ে বারে বারে সাগরবেলায় আছড়ে পড়ো
শীত-গ্রীষ্ম-বর্ষা পরোয়া করো না
তোমার তটে তাই চিরবসন্ত
শান্ত হবে না জানি
তবু যদি শীতল হও
যদি সত্যিই শান্তি পাও
তোমার ঈশ্বর হতেও রাজি
অজয় দেবনাথ
নাহ্!
নরকের দ্বার নও, নও কোন পিশাচী-মায়াবিনী
সহস্র বেদনা বুকে ঘুরে বেড়াও
পথের হাজারো বাধা নিমেষে সরিয়ে
যতকিছু আঘাত গরলের মতো আত্মসাৎ করো
বিক্ষোভে অসন্তোষে ক্রুদ্ধ ঢেউ হয়ে বারে বারে সাগরবেলায় আছড়ে পড়ো
শীত-গ্রীষ্ম-বর্ষা পরোয়া করো না
তোমার তটে তাই চিরবসন্ত
তবু যদি শীতল হও
যদি সত্যিই শান্তি পাও
তোমার ঈশ্বর হতেও রাজি

অপূর্ব। ঈশ্বরের দান। কবিতা যেন একটি সদ্য প্রস্ফুটিত পুস্প। সুগন্ধিযুক্ত।
ReplyDeleteআহা খুব ভালো বললেন রসরাজ। সেটাই তো সাধনা।
Deleteসুন্দর হয়েছে।
ReplyDeleteঅনেক ধন্যবাদ জয়ন্ত-দা। সঙ্গে থাকুন।
Deleteঠিক তাই কিছু কিছু কবিতার মতো
ReplyDeleteহুমম... আপনার মন্তব্যও ছোটগল্পের মতো, শেষ হইয়াও হইল না শেষ। ভালো থাকুন সুচরিতা।
Deleteঅপূর্ব, অসাধারণ লেখা 🍂🌿
ReplyDeleteধন্যবাদ জানাই নিশা, তবে নিশার কাছে আরও বিস্তারিত কিছু আশা করেছিলাম কি?
Deleteঅপূর্ব , অসাধারণ লেখা 🍂🌿
ReplyDeleteখুব ভালো থাকুন, সব বিপত্তি কাটিয়ে উঠুন।
Delete