প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, April 11, 2025

অথৈ অমৃত | অজয় দেবনাথ

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
অজয় দেবনাথ

অথৈ অমৃত

নাহ্‌!
নরকের দ্বার নও, নও কোন পিশাচী-মায়াবিনী


আকড় তুমি—
সহস্র বেদনা বুকে ঘুরে বেড়াও
পথের হাজারো বাধা নিমেষে সরিয়ে
যতকিছু আঘাত গরলের মতো আত্মসাৎ করো

ঠিক যেন সাগর
বিক্ষোভে অসন্তোষে ক্রুদ্ধ ঢেউ হয়ে বারে বারে সাগরবেলায় আছড়ে পড়ো
শীত-গ্রীষ্ম-বর্ষা পরোয়া করো না
তোমার তটে তাই চিরবসন্ত

শান্ত হবে না জানি
তবু যদি শীতল হও
যদি সত্যিই শান্তি পাও
তোমার ঈশ্বর হতেও রাজি



10 comments:

  1. অপূর্ব। ঈশ্বরের দান। কবিতা যেন এক‌টি সদ্য প্রস্ফুটিত পুস্প। সুগন্ধিযুক্ত।

    ReplyDelete
    Replies
    1. অজয় দেবনাথApril 19, 2025 at 8:05 PM

      আহা খুব ভালো বললেন রসরাজ। সেটাই তো সাধনা।

      Delete
  2. Replies
    1. অজয় দেবনাথApril 29, 2025 at 8:11 AM

      অনেক ধন্যবাদ জয়ন্ত-দা। সঙ্গে থাকুন।

      Delete
  3. ঠিক তাই কিছু কিছু কবিতার মতো

    ReplyDelete
    Replies
    1. অজয় দেবনাথApril 29, 2025 at 8:20 AM

      হুমম... আপনার মন্তব্যও ছোটগল্পের মতো, শেষ হইয়াও হইল না শেষ। ভালো থাকুন সুচরিতা।

      Delete
  4. অপূর্ব, অসাধারণ লেখা 🍂🌿

    ReplyDelete
    Replies
    1. অজয় দেবনাথApril 29, 2025 at 8:22 AM

      ধন্যবাদ জানাই নিশা, তবে নিশার কাছে আরও বিস্তারিত কিছু আশা করেছিলাম কি?

      Delete
  5. অপূর্ব , অসাধারণ লেখা 🍂🌿

    ReplyDelete
    Replies
    1. অজয় দেবনাথApril 29, 2025 at 8:24 AM

      খুব ভালো থাকুন, সব বিপত্তি কাটিয়ে উঠুন।

      Delete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)