বাতায়ন/ঝড়/ছড়া/৩য় বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩২
ঝড় | ছড়া
রানা জামান
বিজয়
নিশান দেবো পুঁতে
সামনে যাবার
সাহস নিয়ে
অভিযানে আছি,
বন পেরোতে
হাতি হবো
বৃক্ষে চড়তে গাছি।
খুশির সাগর ওই দূরেতে
ডাকছে দুহাত নেড়ে,
নোঙর তুলে
ভাসালাম নাও
যাচ্ছি ওদিকে তেড়ে।
বাধার পাহাড়
থাকুক সামনে
উর্মী আসুক জোরে,
এক নিমিষে
কোতল করে
পাঠাবো ঠিক গোরে।
রানা জামান
কে তুই
ডাকিস পেছন থেকে
মানা করিস
যেতে,
অভিযানে আছি,
বৃক্ষে চড়তে গাছি।
ডাকছে দুহাত নেড়ে,
যাচ্ছি ওদিকে তেড়ে।
উর্মী আসুক জোরে,
পাঠাবো ঠিক গোরে।

No comments:
Post a Comment