প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, April 9, 2025

ঘূর্ণিঝড় | দিলীপ কুমার পাত্র

বাতায়ন/ঝড়/ছড়া/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | ছড়া
দিলীপ কুমার পাত্র
 
ঘূর্ণিঝড়

আঁধার হল গগন জুড়ে 
        ঢাকলো কালো মেঘে 
আঁধার আজি গহীন বনে 
           আসছে যে ঝড় বেগে

 
ঘরবাড়ি সব বিনাশ হবে 
                      ঘূর্ণিঝড়ের রোষে 
ভাবনা বুকে পাষাণ হয়ে 
                    চুপটি থাকি বসে
 
কৃষি ফসল নষ্ট হল 
              ভাঙল যে গাছপালা 
শিশু বৃদ্ধ অশ্রু জলে 
                   কষ্ট ক্ষুধার জ্বালা
 
গবাদিপশু বন্যরা সব
                     তারাও গৃহহারা 
ঘূর্ণিঝড়ের রাঙা চোখে
                         ভিটে বাড়ি ছাড়া
 
কেমন করে থাকব মোরা
                     ভাবনা মনে জাগে 
খাদ্য ওষুধ জমিয়ে সব
                     বানাই বাড়ি আগে
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)