প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, April 9, 2025

বৈশাখী | সাহানা

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
সাহানা
 
বৈশাখী

বৈশাখী দিন তপ্ত কঠিন
        মাত্রা ছাড়ায় তাপ-
গুমোট বিকেল ঝড় উঠেছে
        বন্ধ দোকান, ঝাঁপ!

 
গাছের ডালে দোল দিয়ে যায়-
        সুখী হাওয়ার নাচন,
আমের বোল ওই উঠলো কেঁপে-
        কাঁঠাল, জামের মাতন!
 
নবীন দুপুর, টাপুরটুপুর
        দলবেঁধে হইচই!
সবাই মিলে ডুব ডুব স্নান-
        গরমে রেহাই কই!
 
শৈশবেরই মধুর স্মৃতি
        বাক্স বন্দি আজ!
হালকা শাড়ি ছোট্ট টিপে
        সাজি বোশেখ সাজ।
 
সঙ্গে থাকে চিকচিকে দুল
        কমপ্যাক্ট, কাজল আছে;
চিকনবুটির ঢাকাই শাড়ি
        শান্তির সুর বাজে!
 
গুমোট দুপুর, তৃষ্ণা বড়ো
        গলা শুকিয়ে কাঠ,
রান্না ছেড়ে ধরি এবার
        শরবতেরই পাট!
 
আম পান্না, বেলের কাথ্
        আয়োজন তো বেশ!
রোজ সিরাপের দু-চার ফোঁটা
        মিলিয়ে দিলেই শেষ!
 
তার থেকে...
 
টক দই, নুন চিনি আর
        ফ্রিজের ঠান্ডা জল-
ঘোলের দোলে ভাসিয়ে দাও
        বরফ ছল ছল!
 
কমলালেবুর মিষ্টি কোয়া
        মিক্সিতে দিই বেশ!
বরফ, চিনি, বিটনুনের ঝাঁঝে
        নাড়াতে নেই ক্লেশ!
 
অরেঞ্জ ফ্লেভার, চাইলে তুমি
        আমও দিতে পারো
এক ঢোকেতে দু গ্লাস সাবা
        চাও কি পেতে আরও?
 
উপায় দিলাম, নিজেই এবার
        ঘরে বানিয়ে নাও,
সোজা সরল ঠান্ডা তরল
        গলায় ঢেলে যাও!
 
বৈশাখী দিন তপ্ত কঠিন
        কেয়ার করি না!
হালকা সাজ, হালকা ভোজে
        খুশিতে বাড়াই পা।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)