বাতায়ন/ঝড়/গল্পাণু/৩য় বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩২
ঝড়
| গল্পাণু
পারমিতা
চ্যাটার্জি
তিতাস
"তোমার বোধহয় তিতাসকে চেনা চেনা লাগছিল, সবাই বলে তিতাস আমার মতন দেখতে হয়নি। যাবার সময় বারবার ফিরে চাইছিলে তিতাসের দিকে। বুঝলাম অনামিকা এখনো নিঃসন্তান।"
তিতাসকে
সাথে নিয়ে একটু বেরিয়েছিলাম হঠাৎ তোমার সাথে দেখা বহুদিন পর। তোমরা
দুজনেই ছিলে,
তুমি কাছে এসে তিতাসকে আদর করে চকোলেট কিনে দিলে। আমায় জিজ্ঞেস করলে,
-মেয়ে বুঝি?
আমি বললাম,
-হ্যাঁ।
-এখন
এখানেই থাকো?
-এখানকার
কলেজে পড়াই।
অনামিকার
সাথেও সৌজন্যমূলক কিছু কথা হল। তিতাসকে কাছে এসে তুমি আবার আদর করলে। আমায় বললে,
-ভারি মিষ্টি মেয়ে।
-কী
জানি?
অজান্তে
হয়তো তোমার মমতা এলো হঠাৎ দেখা শিশু মেয়েটির ওপর। তোমার
আমার দেখা হয়েছিল দুজনেরই জীবনের এক বিশৃঙ্খল অবস্থায়। আমরা
কাছাকাছি এলাম, ভালোবাসলাম,
বিয়েও করলাম। তারপর হঠাৎ একদিন ফিরে এলো অনামিকা। আমি
বুঝলাম তুমি আমার সাথে শুধু দায়বদ্ধতা রক্ষা করছ। অনামিকাকে
ভুলবার জন্য আমার কাছে এসেছিলে। সেদিনের ক্ষণিকের ভালোবাসা আজ দায় হয়ে গেছে।
আমি তোমাকে
তোমার অবাঞ্ছিত দায় থেকে মুক্তি দিয়ে বেরিয়ে
এসেছিলাম। শুধু সঙ্গে এনেছিলাম তোমার অজানা
তোমারই দেওয়া এক উপহার। তোমার বোধহয়
তিতাসকে চেনা চেনা লাগছিল,
সবাই বলে তিতাস আমার মতন দেখতে হয়নি। যাবার সময়
বারবার ফিরে চাইছিলে তিতাসের দিকে। বুঝলাম
অনামিকা এখনো নিঃসন্তান।
সমাপ্ত

No comments:
Post a Comment