বাতায়ন/ঝড়/কবিতাগুচ্ছ/৩য়
বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ,
১৪৩২
ঝড় | কবিতাগুচ্ছ | ভূপেন হাজারিকা
ভূপেন হাজারিকা
১০
ঝড় | কবিতাগুচ্ছ | ভূপেন হাজারিকা
ভূপেন হাজারিকা
রূপকথা নয় তবু রূপকথা মনে হয়,
আছে কত কাহিনির লজ্জা
কেউ রাজা হবু আর কেউ গবু মন্ত্রী,
চকমকি বাহারের সজ্জা
হাসি আর কান্নার, হৈ চৈ হল্লার
একটানা সুর ভেসে আসছে
এই কানামাছি জীবনের ভোজবাজি নাটকের
নায়ক আর নায়িকার গল্প—
হায়, চোখ বাঁধা রয় কারও চোখ থেকে অন্ধ—
শোন সব কাহিনী সেই অল্প
কেউ আলাদিন সেজে হায় যত সুখ মন চায়
সবটুকু তার খুঁজে পাচ্ছে,
কেউ আলিবাবা হয়ে ভাই হিজিবিজি
রাস্তায়
সারাদিন ঘুরপাক খাচ্ছে
এত ব্যথা পেয়ে মন তবু কেন অকারণ
মনকে ফের ভালোবাসছে
কেউ রাজা হবু আর কেউ গবু মন্ত্রী,
হাসি আর কান্নার, হৈ চৈ হল্লার
একটানা সুর ভেসে আসছে
এই কানামাছি জীবনের ভোজবাজি নাটকের
নায়ক আর নায়িকার গল্প—
হায়, চোখ বাঁধা রয় কারও চোখ থেকে অন্ধ—
শোন সব কাহিনী সেই অল্প
কেউ আলাদিন সেজে হায় যত সুখ মন চায়
সবটুকু তার খুঁজে পাচ্ছে,
সারাদিন ঘুরপাক খাচ্ছে
এত ব্যথা পেয়ে মন তবু কেন অকারণ
মনকে ফের ভালোবাসছে

No comments:
Post a Comment