প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, April 9, 2025

অচেনা ঝড় | পাপড়ি ভট্টাচার্য

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
পাপড়ি ভট্টাচার্য
 
অচেনা ঝড়
 

ঝড় হয়ে এলে বারান্দার গ্রিলে
বিদ্যুতের আলোয় দেখি সবুজ সংকেত
কোরকের কোষে কোষে নীল যন্ত্রণা জল ফোটায়

অকাল বর্ষার গর্ভ জুড়ে অশান্ত উন্মাদনা তুলে আনে না-বলা সংলাপ।
ধীরে ধীরে অন্ধকার হয়ে আসা চারপাশে ফুটে উঠে আলো,
অচেনা ঝড়ের তান্ডব হঠাৎ নম্র
যেন কোন মায়ার ছল
মনের গহনে যে সুর বেজে উঠল এইমাত্র
        তাই কি ভালোবাসা?
আমার সর্বস্ব উড়িয়ে তুমি বৃষ্টি ফোঁটায় গ্রিলের বাধা সরিয়ে, দিলে স্বাধীন চুম্বন।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)