প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, April 9, 2025

ঝড় | গৌতম কুমার গুপ্ত

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
গৌতম কুমার গুপ্ত
 
ঝড়
 

মুখেই কল্পকথা কেবল
একদিন ঝড় উঠবে এই নিরীহ মুখে
শুধু মরুঝড় নয়
সাবালক ঝড় জলে স্থলে অন্তরীক্ষে
যেভাবে যখন দাপটে সপাট হয় তীব্র দহনে

 
পারদর্শী নই তথাপি যুঝেছি যেখানে যেমন
অক্ষর নেয়নি দায় পান্ডুলিপি বৃথা
একা একা ঘসেছি সাহস কাগজে কলমে
 
মনে মনে ভেবেছি তোমার ভীরুতা
থেমে থাক এই নিরীহ প্লবতায়
আমিও ভেজাতে জানি জলঝড়ের উপপাদ্য
চাই না তুমি তাকে কখনো নিম্নচাপ বলো
 
জেনে রাখো এ হলো ঝড়ের পূর্বাভাস
যখন বয়ে যাবে অতি অতি প্রবাহের সাথে
বুঝে যাবে নিশ্চয়
এ ভাবেই ঝড় ওঠার কথা মনে ও দেহে
ভালোবাসা পড়ে থাকে শেষকালে
একটি মুষলধারের  বৃষ্টিপাত তখন
 শুরু হয়
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)