প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Monday, May 19, 2025

দহন | ফটিক চৌধুরী

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
ফটিক চৌধুরী
 
দহন
 

দমবন্ধ হয়ে আসে, এতই দহন
কংক্রিট শহর, এত হাইরাইজ!
এই শরীর কী করে করি যে বহন
দাবদাহ, কী করে করি কম্প্রোমাইজ!

 
তবু পাথর থেকে শুষে নিয়ে জল
দিব্যি অবাক করেই বেঁচেবর্তে গাছ
ছায়া দেয়, দিয়ে যায় কিছু ফুল ফল
তাদের কাছে পৌঁছোয় না আগুনের আঁচ
 
যেমন মিছিলে হেঁটে কিছু ছবি পোস্ট 
এর বেশি উত্তাপ পৌঁছোয় কি গভীরে?
মুখে যদি বলি ডিমান্ড জাস্টিস মোস্ট
সব কিছু ফিকে হয় অতীতের ভিড়ে
 
কিছু অনুতাপ তবু শরীরে মননে
নাড়া দিয়ে যায় প্রতিদিন প্রতিক্ষণে
 

5 comments:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)