প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, July 26, 2025

কবিতাগুচ্ছ | অমিতাভ দাশগুপ্ত | ভুল হয়েছিল?

বাতায়ন/ডিভোর্স/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতাগুচ্ছ | অমিতাভ দাশগুপ্ত | ভুল হয়েছিল?
অমিতাভ দাশগুপ্ত
 
ভুল হয়েছিল?
 

'যাই' বলতে নেই। বলো... 'আসি'। তাছাড়া আমি কি আর তেমন সন্ন্যাসী?
কিছুদিন ঘুরবো-ফিরবো
তারপর ফিরে আসবো ঘরে,
নির্বাসন মেনে নিয়ে
যাবো না যাবো না দ্বীপান্তরে।

 
তুমি জানো,
আমার শোণিতে আছে ভ্রাম্যমান একটি মানুষ,
সে দ্যাখে কোথায় পোষে ঝরে যায় নিঃশব্দে পারুল,
কোন্ খানে গন্ধ করে হেনা,
শহরের ইটকাঠ ছেড়ে
মাঝে মাঝে ছুটে যাওয়া
কোনওদিন জানি ফুরোবো না।
 
আমার শরীরময়--একটি সঙ্গে সর্পগন্ধা, সুগন্ধি বকুল-
ভুল হয়েছিল? সে কি ভুল?
 
সংগৃহীত; সৌজন্যে জয়িতা বসাক
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)