বাতায়ন/ডিভোর্স/গল্পাণু/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স
| গল্পাণু
পুষ্প
সাঁতরা
স্ক্রু
"স্ক্রু— মাকে জড়িয়ে ধরে বলে 'বাবা ছাড়া আমি থাকতে পারব না' চিত্রার মুখে মেঘভাঙা রোদ্দুর ছড়িয়ে পড়ে।"
মন দু ভাগ হলে চেরা সিঁথিতে আর সূর্য ওঠে না। সিঁদুরেরর সঙ্গে অভিমান করে চিত্রা। ইগোর লড়াই, ফিফটি-ফিফটি! ফাটলের মাঝে আড় হয় স্ক্রু, কিছুতেই জোড় খুলতে সায় দেয় না। জীবনটা কি ছেলেখেলা নাকি?
মনে
ভাবে চিত্রা, ডিভোর্স ফাইল করব! দোটানা মন, এলোমেলো যাপন। কিন্ত সিঙ্গল মাদার! তাহলে চিট খুলে বাঁধন
আলগা হবে। ডিভোর্সের হঠকারী সিদ্ধান্ত খুব ভাল নয় এ অভিজ্ঞতা আছে। চিত্রার মা বলে, 'নীরব থাকাটাই আসল প্রতিবাদ, এর মধ্যে অনেক কথাও বলা হয়ে যায়। সম্পর্ক ভেঙে গেলে জোড়া হয়তো যায়, কিন্ত দাগ রয়ে যায়,
সেই
দাগের যন্ত্রণা ডিভোর্সের থেকেও বেশি। একটু ইগোর মাত্রা কমিয়ে
দিলে সমস্যার সমাধান! স্ক্রু— মাকে জড়িয়ে ধরে বলে 'বাবা ছাড়া আমি থাকতে পারব না' চিত্রার মুখে মেঘভাঙা রোদ্দুর ছড়িয়ে পড়ে।
সমাপ্ত

কি ভালো যে লাগলো!
ReplyDelete