প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, July 26, 2025

ঝাপসা কাচের বিস্ময় | সুকান্ত মণ্ডল

বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
সুকান্ত মণ্ডল
 
ঝাপসা কাচের বিস্ময়
 

অন্ধকারও স্তব্ধ হয়ে যায়
একটি রেখা ভাগ হয়ে
দু দিকে পতনোন্মুখ...

 
দৃশ্যের ভেতরে বাজে গহিন হাওয়া
স্বত্বাধিকারী শেকড় ছেঁড়ার প্রশ্নাতীত মাটি
শিঙি, মাগুর কাঁটা মারার যন্ত্রণা
 
কত ভাবে দাঁড়িপাল্লায় ওঠে
কত ভাবে সোচ্চারে নিরুচ্চারে
আলো-জন্ম পায় অন্ধকার
আলো-জন্ম পায় আরোগ্যের চিঠিহীন অক্ষর
ঝাপসা কাচের বিস্ময়।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)