প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, July 26, 2025

বিচ্ছেদ | সঙ্ঘমিত্রা দাস

বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
সঙ্ঘমিত্রা দাস
 
বিচ্ছেদ
 

শ্রাবণের এক বৃষ্টিমুখর দিন
আর পাঁচটা দিনের মতোই-
কোন বিশেষত্ব ছি না,
সেদিন তোমার সাথে শেষ দেখা
দাঁড়িয়ে তোমার যাওয়া দেখলাম
দিনটা বিশেষ হয়ে গেল।

 
এখন আমার যাতায়াত পথে
প্রতিদিন একটা ভাঙা সাঁকো -
পারাপার করি নির্ভয়ে,
একদিন চলার পথে হয়তো
মিলিয়ে যাবো উথাল নদীগর্ভে
ভিড় জমবে, ছবি উঠবে,
আবার একটা দিন বিশেষ হবে
খবরের কাগজে প্রথম পাতায়
বিশেষ খবরে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)