প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, July 26, 2025

দূরত্ববিধি মেনে | মলয় সি চন্দ্র

বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
মলয় সি চন্দ্র
 
দূরত্ববিধি মেনে
 

বায়োলজি প্র্যাকটিক্যাল ক্লাসে যেদিন ক্লোরোফর্ম
দিয়ে ব্যাঙটাকে অজ্ঞান করেছিলাম
স্যার বলেছিলেন, কাজটা করবি দূরত্ববিধি মেনে।

 
তারপর থেকে জীবনে নানাক্ষেত্রে দূরত্ববিধি মেনে
চলতে বাধ্য হয়েছি।
 
আজ আবার বহুদিন পর তুমি আর আমি
পাশাপাশি বসেছিলাম বটে,
তবে সবটাই ছিল কঠোরভাবে দূরত্ববিধি মেনে।
অনেক মানুষের মাঝেও একান্ত নির্জনে, কোর্টরুমে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)