প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, August 9, 2025

বনসৃজন | মলয় সরকার

বাতায়ন/কবিতা/৩য় বর্ষ/১তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | কবিতা
মলয় সরকার
 
বনসৃজন
 

সবাই একটা করে বৃক্ষ হও-
হাত বাড়াও ছায়া দাও-
আজ বড় বনসৃজনের অভাব,
চারিদিকে শুধু নির্মূল অথবা হাত কাটা বৃক্ষের কঙ্কাল
কিংবা হাত গুটিয়ে রাখা বৃক্ষেরা সব-

 
ছায়ার আজ বড় অভাব-
চারিদিকে বড় রোদ তাপ আর শুষ্কতা,
সবাই একটু ছায়ার জন্য
হাহাকার করছে আর্ত স্বরে,
সবুজ ডালপালা আর উন্মুক্ত পাতাদের
প্রসারিত কর আকাশের মতো
 
চারিদিকে আরও বনসৃজন হোক-
সবাই নিজেরা একটা করে,
শুধু বৃক্ষ নয়,  বনস্পতি হও,
শান্ত ছায়ায় শীতল হোক উত্তপ্ত পৃথিবী।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)