প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Thursday, August 7, 2025

কবিতাগুচ্ছ | মণিজিঞ্জির সান্যাল | মুঠো ফোন

বাতায়ন/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/১তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
কবিতাগুচ্ছ | মণিজিঞ্জির সান্যাল | মুঠো ফোন
মণিজিঞ্জির সান্যাল
 
মুঠো ফোন
 

তোমাকে স্বপ্নে আমি দেখিনি কোনোদিন
         অথচ তোমার কণ্ঠস্বর
আমার অনেক কাছের মনে হয়
আর সেই প্রথম আমার স্বপ্ন দেখা শুরু।

অনেক চেষ্টা করেও তোমাকে 
             মুছে ফেলতে পারিনি
             আমার মুঠো ফোন থেকে।
এখন তার স্থায়ীবাস এখানে,
        যদিও সেই কণ্ঠস্বর
আমার কানে আর পৌঁছবে না কোনদিন,
        আমার ডাকে সাড়া দিয়ে
        হয়তো বা বেজে যাবে
        নিজের মতো করে,
        তারপর বন্ধ হয়ে যাবে জানি
                        আমার স্বপ্ন
                        স্বপ্নই থেকে যাবে...
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)