প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, August 28, 2025

আউল-বাউল | তড়িৎ চক্রবর্তী

বাতায়ন/মাসিক/কবিতা/৩য় বর্ষ/১৯তম সংখ্যা/১৩ই ভাদ্র, ১৪৩২
কবিতা
তড়িৎ চক্রবর্তী
 
-বা
 

গোপন পাহাড়ে-
বহু ঝর্ণার জন্মরহস্য অজানা রেখে সে বয়ে চলে-
                     হারানো শুকনো জীবাশ্ম মাড়িয়ে।

আজব সুড়ঙ্গগুলো কালের অতলে তলায়
গায়ে রেখে যায়-
অন্তহীন দিব্য অনলের আঁচ।
রুদ্র ধোয়া নদ যার গায়ে লেখা মনুর জন্মরহস্য-
                  যা শূন্যের নিচে।
                  আজব মহাকালকে হার মানায়।
সৃষ্টিতে ব্যস্ত থাকেন কোক্কোক-
                  বহুকাল কত যুগ যেখানে হয় নিরুদ্দেশ।
আদিমস্বরে সৃষ্ট এক অচিন তালা-
অনেকদিন আগেই হারিয়েছে যার নির্দিষ্ট চাবি-
কোটি শ্রমে খোলেনি,
আদিম ফোয়ারার শীতল নিপুণ খাঁকাটা সুরঙ্গ।
শীতল স্বচ্ছ সুপ্ত ফোয়ারা ধরে,
নারী দেহের অতলে হারিয়েছে সময়।
যা যুগ যুগ অচল নকশার অভাবে
বহু আ-বাউল ঘর ছেড়েছে।
                    নোনা মদিরার কাঙ্ক্ষায়
                    একরাশ জগৎশ্রেষ্ঠ শিল্পী হয়েছে মাতাল।
অসম্পূর্ণ থেকেছে কাঙাল সুড়ঙ্গের-
                    আদিম মানব জনমের ছবি।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)