প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Thursday, August 28, 2025

আমাদের প্রেম | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/মাসিক/কবিতা/৩য় বর্ষ/১৯তম সংখ্যা/১৩ই ভাদ্র, ১৪৩২
কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
 
আমাদের প্রেম
 

আমাদের প্রেম ভালবাসা অস্বাভাবিকভাবে আছে ভেসে, আমরা শুধু বিস্মিত হয়ে যা ক্ষণে ক্ষণে

তখন রাতের অন্ধকারে নিমজ্জিত তারাগুলি উড়োজাহাজের আলোয়
মিশে যায়, স্বয়ংক্রিয়ভাবে টানেলের মধ্যে মুহূর্তে
মস্ত মস্ত খেলার মাঠ উপত্যকা পেরিয়ে
স্তব্ধ চাঁপার তরি পেরিয়ে আমাদের ছোট নদীর পাড় ধরে মেঘে বজ্রে ঝড়ে ঝঞ্ঝায়
পরাগ পুরুষ হয়ে বর্ষার রাতে প্রতিবাদ প্রতিরোধে
হিমানীর শীতলতা যেহেতু আমাদের কোনোদিন
সহ্য হয় না, প্রেম যেহেতু ঊর্ধ্বচারী
তাই স্বাস্থ্যসম্মত বিধিবদ্ধ সতর্কীকরণ
এখন শুধু পাতা ঝরে মাঝে মাঝে এই সফরনামায়
শুধু পাড়ায় পাড়ায় তার গবেষণায় গুঞ্জন
আমরা শুধু লিখে রাখি অমরকাহিনি নৌকো আঁকতে আঁকতে রূপনারায়ণ পেরিয়ে যাই খেয়াল থাকে না...
 
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)